
শিক্ষিত? দক্ষ? উচ্চাকাঙ্ক্ষী? পাচারকারীরা আপনাকেই খুঁজছে
‘ভালো বেতন। ভিসার ব্যবস্থা। বিমানভাড়া অন্তর্ভুক্ত। আবেদনকারীদের অবশ্যই শিক্ষিত, ইংরেজিতে সাবলীল এবং অনলাইনে কাজ করায় আত্মবিশ্বাসী হতে হবে।’ একজন তরুণ স্নাতকের কাছে এটি একটি দারুণ সুযোগ বলে মনে হতে পারে, কিন্তু আসলে এটি মানব পাচার চক্রের পাতা একটি ফাঁদ। বাস্তবে বিজ্ঞাপনে উল্লিখিত ওই চাকরি

