
‘এ মন আমার পাথর তো নয়’ শুনেছেন আড়াই কোটি শ্রোতা
একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবের কণ্ঠে ‘এ মন আমার পাথর তো নয়’ গানটি প্রকাশিত হয় নব্বইয়ের দশকে। সে সময়ই গানটি সুপারহিট হয়। গানটি লিখেছিলেন আহমেদ রিজভী। সুর ও সংগীত পরিচালনা করেছিলেন প্রণব ঘোষ। যেহেতু এটি ক্যাসেটের যুগের গান ছিল, তাই প্রকাশের পরপরই শ্রোতা-দর্শকের মধ্যে
