
১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ১৮ ঘণ্টা পর ফেরত দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার বিকেলে কসবা উপজেলার ক্ষিরনাল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ দুটি বাংলাদেশে ফেরত দেওয়া হয়।












