
অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ
বয়স ৩৭ স্পর্শ করলেও ব্যাটে রান তোলার ধার কমেনি স্টিভেন স্মিথের। তবে ক্যারিয়ারের এই অপরাহ্ণে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেট নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ব্যাটার।





