
রক্ষণাবেক্ষণের অভাবে উধাও হচ্ছে ইকোপার্কের হরিণ
রক্ষণাবেক্ষণের অভাবে উধাও হয়ে যাচ্ছে টেংরাগিরি ইকোপার্কের হরিণ। হরিণ রক্ষায় বন বিভাগ নিচ্ছে না কোনো উদ্যোগ। জানা গেছে, একসময় হরিণের অবাধ বিচরণ আর বনের সৌন্দর্য দেখতে দূরদূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসতেন বরগুনার তালতলীর টেংরাগিরি ইকোপার্কে। দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিত এই পর্যটনকেন্দ্রে এক





