
ভারতে হিট স্ট্রোকে ১৬ জনের মৃত্যু
ভারতের দক্ষিণাঞ্চলে চলতি গ্রীষ্ম মৌসুমে এখন পর্যন্ত হিট স্ট্রোকে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন। ভারতে তীব্র গরম নতুন কিছু নয়। তবে দীর্ঘদিনের বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও দীর্ঘ


