গণভোট ইস্যুতে বিএনপির নীতি-কৌশল দেখে হৃদয়ে রীতিমতো র ক্ত ক্ষ র ণ হচ্ছিল। যে দলটি টানা প্রায় দেড় যুগ স্বৈরশাসনের নিষ্ঠুর নিপীড়নে পিষ্ট, সেই দলকে অনুকূল সময়েও ভুল রাজনীতি বা কৌশলের কারণে ক্রমাগত ক্ষতিগ্রস্ত হতে দেখে কষ্টবোধটা বেড়ে গেছে। দলটির ভোটের রাজনীতির কৌশল ও হিসাব-নিকাশ কোনোভাবে মেলাতে পারছিলাম না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শুনছিলাম গণভোট প্রশ্নে তার অবস্থান জানার জন্য। কিন্তু না, ২২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত কিংবা তারও আগে কোনো বক্তব্যেই তিনি গণভোট ইস্যু স্পর্শ করেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

