আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ছোড়া ১৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ৩৮০টি ড্রোন প্রতিহত করেছে কুয়েত

আমার দেশ অনলাইন

ইরানের ছোড়া ১৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ৩৮০টি ড্রোন প্রতিহত করেছে কুয়েত

ইরান থেকে ছোড়া ১৭৮টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ৩৮০ বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে কুয়েতের সেনাবাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিনে এসব ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, গত তিন দিনে যত ক্ষেপণাস্ত্র ও ড্রোন কুয়েতে ধেয়ে এসেছে— সবগুলো ঠেকানো সম্ভব হয়নি। কয়েকটি ক্ষেপণাস্ত্র-ড্রোন সফল হয়েছে এবং সেগুলোর আঘাতে কুয়েতের সেনাবাহিনীর ২৭ জন আহত হয়েছেন। আহত এই সেনারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন