মন্তব্যধর্মী এই প্রতিবেদনে সাংবাদিক মাহমুদুর রহমান ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) ও তাদের ‘স্লিপার সেল’-এর সম্পৃক্ততার সন্দেহ তুলে ধরেছেন। তিনি কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে গুরপতওয়ান্ত সিং পান্নুন-কে হ ত্যাচেষ্টার ঘটনার সঙ্গে হাদি হত্যার মিল খুঁজেছেন। লেখকের মতে, পরিকল্পিত অনুপ্রবেশ, পেশাদার খুনি ব্যবহার এবং দ্রুত সীমান্ত পলায়নের ধরণ একই ধরনের। তিনি দাবি করেন, প্রকৃত পরিকল্পনাকারী ও উদ্দেশ্য এখনো অজানা এবং সুষ্ঠু তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া উচিত, যাতে হ ত্যা র প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
