নোবেল শান্তি পুরস্কার জয়ের খবর শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেননি নাভি পিল্লাই। উচ্ছ্বাসে ভেসে যাওয়ার বদলে তিনি প্রথমেই জানতে চেয়েছিলেন, ‘সত্যি নাকি?’ আন্তর্জাতিক মানবাধিকারকর্মী নাভি পিল্লাই খবরটি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। সহকর্মীরা অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও তার মনে হয়েছিল, কেউ হয়তো তার সঙ্গে মজা করছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড প্রকাশিত একটি ভিডিওতে পিল্লাইয়ের এমন প্রতিক্রিয়া দেখা যায়। ভিডিওতে সহকর্মীদের অভিনন্দনের জবাবে তাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয়েছিল, এটা নিশ্চয়ই একটা কৌতুক।’
এক সহকর্মী তাকে আশ্বস্ত করে বলেন, খবরটি সত্যি এবং বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়েছে। নোবেল কমিটি তার ‘সাহসের’ প্রশংসা করেছে—এ কথা উল্লেখ করে পিল্লাই বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনারা কল্পনা করতে পারেন, আমি কতটা বিস্মিত হয়েছিলাম।’
এরপর তিনি প্রশ্ন তোলেন, ‘সত্য কথা বলার জন্য সাহসের প্রয়োজন হবে কেন?’ পিল্লাইয়ের বক্তব্য, আইন ব্যাখ্যা করা এবং সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করাই তার কাজ। তার মতে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: সিএনএন
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


