ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

পারমাণবিক সেন্ট্রিফিউজ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান

পারমাণবিক সেন্ট্রিফিউজ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান
ছবি: এনডিটিভি

নাতাঞ্জের কাছে অবস্থিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় হাজার হাজার পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থানান্তর করেছে ইরান। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তারা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শরৎকালে এ স্থানান্তর সম্পন্ন হয়। স্থাপনাটি ২০২৫ সালের যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় অক্ষত ছিল।

প্রতিবেদনে বলা হয়, এই স্থাপনা শক্ত গ্রানাইট শিলার ৩০০ ফুটেরও বেশি গভীরে নির্মিত। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্যে এ স্থাপনায় গত ১৫ মাস ধরে নির্মাণকাজ ও ট্রাক চলাচলের আলামত মিলেছে। তবে সেন্ট্রিফিউজগুলো কোথা থেকে আনা হয়েছে, তা নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এখনো স্থাপনাটি পরিদর্শনের অনুমতি পায়নি। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, ২০২১ সালে ইরান সেখানে পারমাণবিক কার্যক্রম চালানোর পরিকল্পনার কথা জানিয়েছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিকঅ্যাক্সকে সম্ভাব্য লক্ষ্যবস্তু উল্লেখ করে শিগগিরই সেখানে হামলার ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে, সাবেক মার্কিন কর্মকর্তা নেট সোয়ানসন সতর্ক করে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষণের বাইরে কোনো পারমাণবিক কার্যক্রম পরিচালিত হলে তা ‘সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি’ হতে পারে।

তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন