আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে হামলায় যুক্তরাজ্য অংশ নেয়নি: বিবিসি

আমার দেশ অনলাইন

ইরানে হামলায় যুক্তরাজ্য অংশ নেয়নি: বিবিসি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে যুক্তরাজ্য অংশ নিচ্ছে না বলে বুঝতে পেরেছে বিবিসি।

তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার জরুরিভিত্তিতে নিরাপত্তা সংক্রান্ত ‘কোবরা’ কমিটির বৈঠকে ডেকেছেন। সেখানে তার সভাপতিত্ব করার কথা।

বিজ্ঞাপন

ইরানে এ হামলা পুরো অঞ্চলজুড়ে বিস্তৃত সংঘাত উসকে দিতে পারে বলে আশঙ্কার কথাও জানিয়েছে লন্ডন।

“সংঘাত বেড়ে বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষে রূপ নিক তা চাই না আমরা,” বলেছেন ব্রিটিশ সরকারের এক মুখপাত্র। ওই অঞ্চলে থাকা যুক্তরাজ্যের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই ব্রিটিশ সরকারের ‘তাৎক্ষণিক অগ্রাধিকার’, বলেছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন