পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী ইরান

পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী ইরান
প্রেস টিভি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় তেহরান। বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় দুই প্রতিবেশী দেশের মধ্যে নিরাপত্তা সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

রেজায়ি বলেন, ইরান ও পাকিস্তানের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও মুসলিম বিশ্বের ঐক্য জোরদারে দুই দেশকে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। তিনি ইরান, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিসর ও ইন্দোনেশিয়াকে মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক বহুগুণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইরান-পাকিস্তান সম্পর্ক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। তিনি দুই দেশের নেতৃত্বের দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে নিরাপত্তা, শান্তি ও পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানোর আশাবাদ জানান।

সূত্র: প্রেস টিভি

আরএ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন