মমতাকে জনসভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

মমতাকে জনসভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
ছবি: সংগৃহীত

শ্রীরামপুরের কোর্ট ময়দানে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জনসভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর কালীঘাট তৃণমূলকে সেখানে কর্মসূচি করার অনুমতি দিয়েছে আদালত। তবে একই সঙ্গে কিছু শর্ত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সভা করা যাবে। তবে এক হাজারের বেশি জনসমাগম করা যাবে না। এছাড়া জিটি রোডে কোনো মিছিল করা যাবে না এবং জিটি রোডে যাতে যান চলাচল ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে।

কালীঘাট তৃণমূল ২ হাজার মানুষের অংশগ্রহণের জন্য অনুমতি চেয়েছিল। তবে পশ্চিমবঙ্গ রাজ্য তাতে আপত্তি জানায়। রাজ্যের বক্তব্য, শ্রীরামপুর কোর্ট ময়দান চত্বর খুবই সংকীর্ণ। সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পান। ফলে নিরাপত্তার কারণে সামনে কিছুটা জায়গা ছেড়ে রাখতে হয়। সেই জায়গা ছেড়ে বাকি অংশে ২ হাজার মানুষের সমাগম হলে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

বিজ্ঞাপন

যদিও তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাবে বলেন, রাজ্যের ওই যুক্তি ঠিক নয়। সেখানে শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে ৫০ হাজার লোমানুষের সমাগম হয়েছিল।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন