ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘানির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত ১৩ই জুন থেকে ইসরাইলি হামলায় ৬০৬ জন নিহত হয়েছে।
তিনি বলেছেন, পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন।
বিজ্ঞাপন
মন্ত্রী আরো বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে খারাপ হামলা দেখেছে, যেখানে ১০৭ জন নিহত হয়েছে।
সংঘাতের ওপর নজর রাখে এমন একটি মানবাধিকার গোষ্ঠী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান জানিয়েছে, নিহতের সংখ্যা সরকারি সংখ্যার প্রায় দ্বিগুণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

