ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। স্থানীয় সময় রোববার সকালে মাজিদ মোসায়েবি নামের ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
রোববার দেশটির বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান অনলাইনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ফৌজদারি কার্যবিধির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং সুপ্রিম কোর্ট কর্তৃক তার সাজা নিশ্চিত করার পরেই তাকে ফাঁসি দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সংবেনশীল তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়।
মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে এরআগেও অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।
ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



