চীনা প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বৈঠক

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চীনা প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বৈঠক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানি প্রধানমন্ত্রী বর্তমানে চীন সফরে রয়েছেন। এমন এক সময়ে এই বৈঠক হলো, যখন ইরান যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে কূটনৈতিক প্রচেষ্টা দীর্ঘায়িত হচ্ছে।

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারের চলমান প্রচেষ্টায় ইসলামাবাদ ও বেইজিংকে একজোট হয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরেন শেহবাজ শরিফ।

বিজ্ঞাপন

শেহবাজ শরিফ বলেন, বিশ্ব একটি সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ‘শান্তি আলোচনা সঠিক পথে এগোচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় চীনের সমর্থনের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই।’

শনিবার ইরান সফর শেষ করে পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন