মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ৪১

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ৪১

দক্ষিণ মেক্সিকোর তাবাসকোতে বাস দুর্ঘটনায় ৪১ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় সময় গত শনিবার স্কারসেগা শহরের কাছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাজ্য সরকার।

গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

বাস অপারেটর ট্যুরের আকোস্টা জানিয়েছে, ৪৮ যাত্রী নিয়ে বাসটি ক্যানকুন থেকে তাবাসকো যাওয়ার পথে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসে আগুন ধরে সম্পূর্ণ পুড়ে যায়।

দুর্ঘটনার জন্য বাস কোম্পানির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে বাসটি গতিসীমার মধ্যে চলাচল করছিল। তাবাসকো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ৪১ জন মারা গেছেন এবং নিহতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

তাবাসকো সরকারের সচিব রামিরো লোপেজ বলেছেন, ক্যাম্পেচের ক্যান্ডেলারিয়া মিউনিসিপাল প্রসিকিউটর অফিসে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন