সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দরকে ‘অনিরাপদ’ বলে দাবি করেছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
বিজ্ঞাপন
তিনি বলেন, সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করতে বিমান সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে। তবে পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপরের আকাশসীমাকে এ সতর্কতার বাইরে রাখা হয়েছে বলে জানান তিনি।
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান এবং সৌদি আরবে গোষ্ঠীটির হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলনের পর ইয়াহিয়া সারি এ বক্তব্য দেন।
হুথিদের সামরিক মুখপাত্র আরও বলেন, ইয়েমেনে গত ১২ বছরে সৌদি আরবের চালানো হামলার মাত্রা জোটের মুখপাত্রের বর্ণনার চেয়ে অনেক বেশি ভয়াবহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

