যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়নে ইরান দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে রাজি না হলে তেহরানের ওপর চাপ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে প্রস্তুত কি না, তা খতিয়ে দেখছে ওয়াশিংটন।
তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক ও প্রচলিত সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে দুর্বল করেছে যুক্তরাষ্ট্র । এখন আমরা দেখতে চাইছি, তেহরান দুই দেশের সম্পর্কোন্নয়নে প্রয়োজনীয় পরিবর্তন আনতে প্রস্তুত কি না।’
ভ্যান্স বলেন, ‘আমরা তাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছি। তাদের প্রচলিত সামরিক সক্ষমতাও ধ্বংস করেছি।’
ভ্যান্স বলেন, ‘ইরান যদি সম্পর্কান্নয়ন করতে না চায়, ঠিক আছে। আমরা শুধু আমাদের পক্ষে যতটা সম্ভব চাপ প্রয়োগ করে যাব। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে যতটা সম্ভব তেল ও গ্যাস উত্তোলন করব, যাতে মার্কিন নাগরিকেরা কম দামে গ্যাস ও জ্বালানি পেতে পারেন।’
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


