ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প

ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প

পাকিস্তানের বিভিন্ন বেসামরিক অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে লজ্জাজনক বলে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ওভাল অফিস ছাড়ার সময় আমরা এই খবর শুনেছি। এটা খুবই লজ্জার। তিনি আরও বলেন, ‘দুই দেশ দীর্ঘদিন ধরে সংঘাতে জড়িত। তাই অনেকেই আগেই বুঝেছিল—কিছু একটা ঘটতে চলেছে।’

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত একটার পর পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কোটলি, ভাওয়ালপুর, বাগ, মুরিদকে ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ৮ জন নিহত হন এবং আহত হন আরও ৩৫ জন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হামলায় নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন