‘গোল্ডেন পেন অব ফ্রিডম’ পুরস্কার জিতলেন ফিলিস্তিনি সাংবাদিকেরা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

‘গোল্ডেন পেন অব ফ্রিডম’ পুরস্কার জিতলেন ফিলিস্তিনি সাংবাদিকেরা
ছবি: আল জাজিরা

সংবাদপত্রের স্বাধীনতাবিষয়ক পুরস্কার ‘গোল্ডেন পেন অব ফ্রিডম’ জিতেছেন ফিলিস্তিনি সাংবাদিকেরা। ফিলিস্তিনি আলোকচিত্রী মোহাম্মদ আবেদ ও মোহাম্মদ সালেম গাজা উপত্যকায় তাদের সহকর্মীদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছেন।

ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স (ওয়ান-ইফরা) এই পুরস্কার দেয়। আন্তর্জাতিক সংবাদপত্রের স্বাধীনতা পুরস্কারটি এ বছর যৌথভাবে বার্তা সংস্থা এএফপি, অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্সের সাংবাদিকদের দেওয়া হয়েছে। পুরস্কার পাওয়া সাংবাদিকেরা গাজা থেকে সংবাদ সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

ওয়ান-ইফরা জানায়, এই পুরস্কারের মাধ্যমে ফিলিস্তিনি সাংবাদিকদের সহনশীলতাকে স্বীকৃতি এবং এই উপত্যকায় ইসরাইলের গণহত্যার খবর সংগ্রহ করতে গিয়ে হতাহতদের প্রতি সম্মান জানানো হয়েছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী গাজায় ২২০ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন