বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। এরআগে বাংলাদেশ সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আনুষ্ঠানিকভাবে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শিলিগুরির ফাঁসিদেওয়া এলাকা থেকে এই বেড়া নির্মাণের কাজ শুরু হয়।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পরই বিএসএফকে জমি হস্তান্তরের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সীমান্তের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে দুই ধরনের জমি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি জেলার মোট ৩২ একর সরকারি খাস জমি। এছাড়া ৫টি জেলা থেকে ৪৩ একর ব্যক্তিগত জমি কেনা হয়েছে। এই জমির সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: এএনআই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



পদ হারালেন তুরস্কের বিরোধীদলীয় নেতা, স্বস্তিতে এরদোয়ান