ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর চারজন সেনা নিহত হয়েছেন। শুক্রবার তারা এ ঘোষণা দিয়েছে। এ নিয়ে গাজা যুদ্ধে ৪ শতাধিক সেনা হারালো ইসরাইল।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, খান ইউনিস এলাকায় হামাসের একটি ঘাঁটিতে অভিযান চালানোর সময় চার সেনা নিহত হয়েছেন। শুক্রবার ভোর ছয়টার দিকে অভিযান চলাকালে একটি বিস্ফোরণ হয়, ফলে ওই ভবনটির একাংশ ধসে পড়ে। এতে পাঁচজন সৈন্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বিজ্ঞাপন
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া স্থল অভিযানের পর থেকে গাজায় নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে ৪২৯ জনে দাঁড়িয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত সৈন্যদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

