আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বললেন ইরানের প্রেসিডেন্ট

কাতারে হামলার আগে ইরানের সতর্কবার্তা: ‘পরিণতি যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে’

আমার দেশ অনলাইন

কাতারে হামলার আগে ইরানের সতর্কবার্তা: ‘পরিণতি যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারে হামলার আগে সতর্ক করে বলেছেন, পরিস্থিতি এমন দিকে যেতে পারে যার “পরিণতি নিয়ন্ত্রণের বাইরে” চলে যাবে এবং যার প্রভাব “পুরো বিশ্বকে গ্রাস করতে পারে”।

সাম্প্রতিক সময়ে ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পর এ মন্তব্য করেন তিনি। পেজেশকিয়ান বলেন, এ ধরনের উত্তেজনা ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে এবং এর ফলাফল ভয়াবহ হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে, ওই হামলার জবাবে ইরান এখন প্রতিক্রিয়া জানাচ্ছে বলে মনে করা হচ্ছে। কাতার জানিয়েছে, রাস লাফান এলাকায় অগ্নিকাণ্ড ও “ব্যাপক ক্ষয়ক্ষতি” হয়েছে। এই এলাকাতেই একটি গুরুত্বপূর্ণ শোধনাগার রয়েছে, যাকে আগে লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছিল ইরান।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রাস লাফানে ক্ষেপণাস্ত্র হামলাকে “দুঃসাহসিক” আখ্যা দিয়ে বলেছে, ইরান ক্রমাগত এমন উসকানিমূলক নীতি অনুসরণ করছে যা পুরো অঞ্চলকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন