সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বলেছেন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকে জোরদার করবে। মঙ্গলবার জেদ্দায় মন্ত্রিসভার এক বৈঠকে তিনি একথা বলেন।
বাদশাহ সালমান বলেন বলেন, মক্কা চুক্তিটি একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্ব, এটি সহযোগিতা বৃদ্ধি করবে।
গত শুক্রবার মক্কায় ত্রিপক্ষীয় সম্মেলনে চুক্তিটিতে সই করে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। বাদশাহ সালমান বলেন, ত্রিপক্ষীয় এই সম্মেলনের মাধ্যমে তিন দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন আরো শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। পাশাপাশি, সম্মেলনে তিন দেশের ‘অভিন্ন কৌশলগত স্বার্থ’ এগিয়ে নেয়ার ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।
চুক্তির আওতায়যৌথ নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা এবং অঞ্চল ও এর বাইরের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছে তিন দেশ।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


