ইরানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮
ছবি: সংগৃহীত

ইরানের তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। আন্দিশেহ শহরের আরঘাভান শপিং সেন্টারে এ অগ্নিকাণ্ড ঘটে।

ভবনটিতে ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট ছিল বলে জানা গেছে। ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলি পাইদারানের বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। ভবনটির বাইরের অংশে ব্যবহৃত দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

এই ঘটনায় দোষী ব্যক্তিদের এবং সম্পত্তি উন্নয়নকারী সংস্থাকেও শনাক্ত ও গ্রেপ্তার করার আদেশ জারি করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...