মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কাশিপুর এলাকায় মধুমতী নদীতে এক অজ্ঞাত তরুণীর লাশ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। লাশটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, নিহত তরুণীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি এম শামিম আহমেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমের মাধ্যমে নৌ পুলিশ ও পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া ও তদন্তের স্বার্থে থানা পুলিশ তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে।
নৌ পুলিশ ও পিবিআই টিম লাশ উদ্ধার পরবর্তী কার্যক্রম শুরু করেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

