কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ছবি: আমার দেশ

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল মিয়া হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়িতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তুলতে যান লাল মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন