সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে সৌদি আরবের রিয়াদে বৈঠকের সময় ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট এ তথ্য দিয়েছেন। ট্রাম্প আহমেদ আল-শারাকে পাঁচটি শর্ত বা নির্দেশনা দিয়েছেন। সেগুলো হলো:
ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহার অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করা সব ‘বিদেশি সন্ত্রাসী’কে সিরিয়া থেকে চলে যেতে বলা। ‘ফিলিস্তিনি সন্ত্রাসী’দের সিরিয়া ত্যাগে বাধ্য করা। কথিত ইসলামিক স্টেট গ্রুপের পুনরুত্থান বন্ধের যুক্তরাষ্ট্রকে সহায়তা করা। উত্তরপূর্ব সিরিয়ায় এই গোষ্ঠীর সাথে সম্পর্কিত ডিটেনশন সেন্টারগুলোর দায়িত্ব নেয়া
প্রসঙ্গত, আব্রাহাম অ্যাকর্ড হলো আরব-ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করতে ইসরাইল, আরব আমিরাত ও বাহরাইনের মধ্য একটি চুক্তি, যা ২০২০ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এ চুক্তিটি হয়েছিলো ইসরাইলের সাথে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

