হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ইরাকের অর্থনীতিতে প্রায় ৬ হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ইরাকের সবচেয়ে বড় রপ্তানি পণ্য তেল। দেশটিতে বিপুল পরিমাণ তেলের মজুত রয়েছে। এত দিন বিদেশে তেল বিক্রির আয় দিয়ে আমদানি ব্যয় মিটিয়ে বাণিজ্য উদ্বৃত্ত বজায় রাখতে পারত বাগদাদ।
তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর পরিস্থিতি বদলে গেছে। যুদ্ধের জেরে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ইরাকের বৈদেশিক বাণিজ্যের বড় একটি অংশ এই প্রণালি দিয়েই পরিচালিত হতো। ফলে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় দেশটির অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


