কুয়েতে দুই মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা

কুয়েতে দুই মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
ফাইল ছবি

কুয়েতে দুটি মার্কিন ঘাঁটিতে বড় পরিসরে ধ্বংসাত্মক ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে দেওয়া এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, তাদের ‘বিধ্বংসী ড্রোনগুলো’ ক্যাম্প আল আদিরির একটি গোলাবারুদের ডিপোতে আঘাত হানে। সেই সঙ্গে আলি আল সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ও আকাশ প্রতিরক্ষা রাডারেও হামলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, মার্কিন আগ্রাসনের বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি। তিনি সতর্ক করে বলেছেন, যেকোনো আগ্রাসন বা বর্বরতার চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন