পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলার শোর পারোদ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো কয়েকজন ।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানায়, সন্ত্রাসীরা তিনটি আলাদা দলে অবস্থান করছিল। তাদের আস্তানা ঘেরাও করে অভিযান চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলি হয়। পরে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুরো জাতি নিরাপত্তা বাহিনীর পাশে রয়েছে এবং দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এর আগে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ লাঙ্গোভের গাড়িবহরে হামলার ঘটনায় ৯ জন আহত হন। এছাড়া সুরাব জেলায় বিস্ফোরক প্রস্তুতের সময় বিস্ফোরণে আট সন্ত্রাসী নিহত এবং পরবর্তী অভিযানে আরো ১০ জন নিহত হয়।
সূত্র: ডন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


