সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের দুই শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইয়েমেনের হুথিরা। মদিনা অঞ্চলের উপকূলীয় শহর ইয়ানবু এবং মক্কার পাহাড়ি শহর তায়েফের দিকে ছুটে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি।

বিজ্ঞাপন

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারলের তুর্কি আল-মালিকি।

বিবৃতিতে তিনি বলেন, হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তায়েফ ও ইয়ানবু শহরের দিকে যাচ্ছিল। সেগুলো প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জোট।

সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলাসহ হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।

২০১৫ সাল থেকে ইয়েমেনের পশ্চিমা-সমর্থিত ‘সরকারি বাহিনীকে’ সমর্থন দিয়ে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির আরও কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণ করছেন হুথিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন