ভূমিকম্পের পর উদ্ধার কাজে সহায়তা করতে মিয়ানমারে পৌঁছেছে চীন ও রাশিয়ার উদ্ধারকারী দল।
শনিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, চীনের ৩৭ সদস্যের একটি উদ্ধারকারী দল ইয়াঙ্গুনে পৌঁছেছে। তাদের সাথে রয়েছে ওষুধসহ অন্যান্য উপকরণ।
রাশিয়াও পাঠিয়েছে একটি উদ্ধারকারী দল। তাদের দলে রয়েছে ১২০ জন উদ্ধারকর্মী, চিকিৎসক ও অনুসন্ধানী কুকুর।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জান্তা প্রধানের সাথে ফোনে কথা বলেছেন। তিনি বলেছেন, বেইজিং তাঁবু, কম্বল এবং জরুরি চিকিৎসা সরঞ্জামসহ ১৩.৭৭ মিলিয়ন ডলার মূল্যের সহায়তা মিয়ানমারে পাঠাবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তারা কিছু ধরনের সহায়তা প্রদান করবে।
মিয়ানমারে গত শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভয়াবহ এ ভূমিকম্পের পর মিয়ানমারে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, বাঁচার জন্য সেখান থেকেই কাঁদছেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

