ট্রাম্প-মোদি ফোনালাপ, কী কথা হলো

ট্রাম্প-মোদি ফোনালাপ, কী কথা হলো

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদি ইরান-ইসরাইল চলমান সংঘর্ষ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন।

এনডিটিভি জানিয়েছে, এই দুই নেতার মধ্যে প্রায় ৩৫ মিনিট আলোচনা হয় মূলত ভারতের ‘অপারেশন সিন্দুর’ নিয়ে।

বিজ্ঞাপন

বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির। তার আগেই ভারত আর যুক্তরাষ্ট্রের দুই নেতার মধ্যে কথা হলো।

এআগে, ভারতের পেহেলগামে ২২শে এপ্রিল সন্ত্রাসী হামলার পরে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেদিন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সমর্থনের কথাও জানিয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন, ২২শে এপ্রিলের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্পের কথা গোটা বিশ্বের কাছে জানিয়ে দিয়েছিল ভারত। দেশটি এটাও স্পষ্ট করে দিয়েছিল যে পাকিস্তানের পক্ষ থেকে যে কোনও আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।

ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের গুলির জবাব গুলি দিয়ে দেওয়া হবে। অপনারেশন সিন্দুর এখনো শেষ হয়ে যায়নি বলেও জানান তিনি।

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দেন যে, এই পুরো ঘটনাক্রমে কোনো সময়েই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বা যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারত আর পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে আলোচনা হয় নি।’

পররাষ্ট্র সচিব আরো জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি তার সমর্থন জানান।

তিনি আরো বলেন, জি-সেভেন শীর্ষ সম্মেলন চলাকালীন ট্রাম্প-মোদি বৈঠক হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাড়াতাড়ি দেশে ফিরে যাওয়ায় ওই আলোচনা হতে পারে নি।

পররাষ্ট্র সচিব জানান, এরপরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহেই দুই নেতা টেলিফোনে কথা বলেন ভারতীয় সময় বুধবার সকালে।

সূত্র: বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন