এশীয় নিরাপত্তা সম্মেলন বর্জন করল চীন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

এশীয় নিরাপত্তা সম্মেলন বর্জন করল চীন

এশীয় নিরাপত্তা সম্মেলন বর্জন করেছে চীন। এই প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে পেন্টাগন-প্রধান পিট হেগসেথের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে ইরান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ইস্যু থাকা সত্ত্বেও এতে যোগ দিচ্ছেন না চীনের শীর্ষ কর্মকর্তারা।

এশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা শীর্ষ সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ যোগ দিতে সারা বিশ্বের প্রতিরক্ষা নেতৃবৃন্দ, সামরিক প্রধান এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা সিঙ্গাপুরে সমবেত হচ্ছেন।

বিজ্ঞাপন

২৯ থেকে ৩১ মে পর্যন্ত সিঙ্গাপুরের শাংরি-লা হোটেলে অনুষ্ঠেয় ২৩তম শাংরি-লা সংলাপে ৫৪ জন মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিসহ ৪৪টি দেশ অংশগ্রহণ করবে।

সামুদ্রিক পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার জানিয়েছে, ২০২৫ সালে চীনের সমুদ্রপথে অপরিশোধিত তেল আমদানির ৫৭ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্য থেকে।

তবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর পর তেল সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।

সিঙ্গাপুর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিনিয়র ফেলো ওহ এই সান বলেন, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সংঘর্ষ হওয়ায় এবং শান্তির জন্য একটি ভঙ্গুর প্রচেষ্টা ব্যাহত করার আশঙ্কা তৈরি হওয়ায় ‘শাংরি-লা সংলাপে কোনো সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা কম’।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...