চার্লি কার্ককের ওপর হামলাকারীর ছবি-ভিডিও প্রকাশ

চার্লি কার্ককের ওপর হামলাকারীর ছবি-ভিডিও প্রকাশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় মূল সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই। স্থানীয় সময় শুক্রবার সংবাদ সম্মেলনে হামলাকারী তরুণের ছবি প্রকাশ করা হয়। সেইসঙ্গে সন্দেহভাজন ব্যক্তিকে ধরিয়ে দিতে সহযোগিতার জন্য এক লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে এফবিআই। খবর বিবিসির।

প্রকাশিত ছবিতে দেখা যায়-ওই তরুণ মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস ও কালো লম্বা হাতাওয়ালা পোশাক পরে ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সময় বৃহস্পতিবার ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে চার্লিকে গুলি করে হত্যা করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর কার্ক গলা চেপে ধরেন এবং চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে অনেকেই সেখান থেকে পালিয়ে যান।

ঘটনাস্থলের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনী একটি মাউজার পয়েন্ট-৩০ ক্যালিবার বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতের তালুর ছাপ ও জুতার ছাপও সংগ্রহ করেছে।

ঘটনার নিন্দা জানিয়েছেন ট্রাম্পসহ ডেমোক্র্যাট নেতারাও। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চার্লি কার্ককে মরণোত্তর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ দেয়া হবে।

চার্লি কার্ক রক্ষণশীল যুব রাজনৈতিক দল ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র প্রতিষ্ঠাতা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন