আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানের ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণার অর্থ কী

আমার দেশ অনলাইন

পাকিস্তানের ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণার অর্থ কী

কাবুল এবং আরো দুটি প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনীর বিমান হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

এখন প্রশ্ন হলো, এর অর্থ কী? এই প্রসঙ্গে আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ আমিন সইকাল বিবিসির নিউজডে প্রোগ্রামে বলেছেন, এটি একটি ‘অত্যন্ত গুরুতর অগ্রগতি’ এবং ইসলামাবাদ ইঙ্গিত দিচ্ছে যে তারা আফগান তালেবানদের ‘শাস্তি’ দিতে চায়, যাদের বিরুদ্ধে পাকিস্তানে সাম্প্রতিক হামলার নেপথ্যে থাকা সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর আরব অ্যান্ড ইসলামিক স্টাডিজের প্রতিষ্ঠাতা সইকাল বলেছেন, ‘দুই পক্ষই দীর্ঘদিন ধরেই একে অপরের মুখোমুখি অবস্থান করছে। এখন, পাকিস্তানিরা ঘাড়ের দিকে (তীব্রতর অবস্থানে আঘাত বোঝাতে) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা তালেবানদের পাকিস্তানি তালেবানদের সমর্থন করার জন্য সত্যিই শাস্তি দিতে চায়, যারা গত এক বা দুই বছরে পাকিস্তানি লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে এবং প্রচুর মানুষকে হত্যা করেছে।’

‘আধুনিক আফগানিস্তান’ শীর্ষক বইয়ের লেখক সইকাল বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি আফগান জনগণের জন্য বিপর্যয়কর হবে, যারা নিজেরা অর্থনৈতিক সমস্যার সঙ্গে যুদ্ধ করছেন।’ সূত্র: বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...