আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘আগ্রাসনের’ জবাব দেওয়ার নির্দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আমার দেশ অনলাইন

‘আগ্রাসনের’ জবাব দেওয়ার নির্দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিরুদ্ধে চালানো যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শুক্রবার বিকেলে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স পরিদর্শনে গিয়ে এই নির্দেশনা দেন তিনি। এসময় আফগানিস্তানের সঙ্গে চলমান পরিস্থিতি সম্পর্কে তাকে বিস্তারিত জানান সামরিক কর্মকর্তারা।

বিজ্ঞাপন

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, পাকিস্তানের বিরুদ্ধে চালানো কোনো ধরনের অপকর্ম সহ্য না করতে সেনাবাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বনের নির্দেশনা দিয়েছেন শেহবাজ শরীফ।

শরীফ বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে আফগান তালেবান শাসন কিংবা ফিতনা আল-খারিজের (টিটিপির অফিশিয়াল নাম) কর্মকাণ্ড অগ্রহণযোগ্য।

প্রধানমন্ত্রী বলেন, ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে প্রস্তুত এবং পাকিস্তান জানে যে কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়।

বিবৃতি অনুসারে, সীমান্তবর্তী এলাকায় তালেবান আক্রমণ প্রতিহত করা এবং জোরালো পাল্টা আক্রমণ চালানোয় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া সমগ্র জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। সূত্র: বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...