ইয়েমেন উপকূলে রাসায়নিক ট্যাংকার দখল করল সশস্ত্র ব্যক্তিরা

ইয়েমেন উপকূলে রাসায়নিক ট্যাংকার দখল করল সশস্ত্র ব্যক্তিরা
ফাইল ছবি

ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে রাসায়নিক ট্যাংকার ‘আসানা’ দখল করেছে সশস্ত্র ব্যক্তিরা। সামুদ্রিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এতথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা ট্যাংকারে আরোহণ করে এর নিয়ন্ত্রণ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।


জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বলা হয়, ছোট এই ট্যাংকারটির কোন দেশের পতাকাবাহী তা নিশ্চিত নয়। জাহাজটি পরবর্তী গন্তব্য হিসেবে সোমালিয়ার বোসাসো বন্দরের নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ব্রিটিশ নৌবাহিনীর সংস্থা ইউকেএমটিও জানায়, ইয়েমেনের আল মুকাল্লা বন্দর থেকে ৬৫ নটিক্যাল মাইল দক্ষিণে এডেন উপসাগরে পূর্ব দিকে যাওয়ার সময় অননুমোদিত ব্যক্তিরা একটি জাহাজে আরোহণ করে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন