ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প
ছবি: আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ তিনি যখনই চাইবেন তখনই শেষ হতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধের আগে ইরানকে অবশ্যই ঘোষণা দিতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। টেক্সাসের লুবকে এক নির্বাচনি সমাবেশে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এর আগে কেউ আমার কাছে জানতে চেয়েছিল, ইরান যুদ্ধ কবে শেষ হবে। আমি বলেছিলাম, ‘আমি যখনই চাইব, তখনই এটি শেষ হবে।’

বিজ্ঞাপন

ট্রাম্প আরও বলেন, যুদ্ধটি খুব দ্রুত শেষ হতে পারে, তবে তা হতে হবে যথাযথভাবে। অর্থাৎ, এমন একটি স্পষ্ট ঘোষণার মাধ্যমে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন