ক্রমেই জোরালো হচ্ছে হাঙ্গেরিতে নেতানিয়েহুকে গ্রেপ্তারের দাবি। দেশটিতে প্রবেশ করা মাত্র তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও ইউরোপীয়ান গ্রিন পার্টি।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে হাঙ্গেরি সফরের ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে উরোপের দেশ হাঙ্গেরিতে সফরে যাচ্ছেন তিনি।
আরও বলা হয়েছে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আর্বানের আমন্ত্রণেই দেশটিতে সফরে যাচ্ছেন নেতানিয়াহু।
এ ঘটনার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আর্বানের কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। পাশাপশি নেতানিয়াহু হাঙ্গেরিতে প্রবেশ করা মাত্র আইসিসির পরোয়ানাকে সম্মান জানিয়ে তাকে গ্রেপ্তার করতে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানিয়েছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা।
সংস্থাটি জানায়, ‘আইসিসি’র অন্যতম সদস্যরাষ্ট্র হিসেবে হাঙ্গেরি এ আদালতকে সহযোগিতা করতে বাধ্য। আইসিসির কোনো নিজস্ব পুলিশ নেই, তাই এ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে—এমন কোনো ব্যক্তি যদি আইসিসির কোনো সদস্যরাষ্ট্রে প্রবেশ করে তাহলে তাকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনার ক্ষেত্রে সদস্যরাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা আছে।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তার করে দ্য হেগের আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে ইউরোপীয়ান গ্রিন পার্টি। এক বিবৃতিতে দলটির সহ-সভাপতি সিয়ারান কাফ বলেছেন, আইসিস’র গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে নেতানিয়াহুকে রক্ষা করে হাঙ্গেরির নেতা ভিক্টর ওরবান আইনের শাসনের প্রতি অবজ্ঞা করবেন। তাকে এই বিষয়টি অবশ্যই স্বরণ রাখতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

