ইসরাইলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদে তেহরানে বিক্ষোভ

ইসরাইলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদে তেহরানে বিক্ষোভ

জুমার নামাজের পর ইরানের রাজধানী তেহরানে হাজার হাজার মানুষ ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে, তারা তাদের নেতাদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দিচ্ছিলেন।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীদের কেউ কেউ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের হুমকির বিরুদ্ধেও স্লোগান দেন।

সংবাদ উপস্থাপক বলেন, “এই শুক্রবার ইরানি জাতির একাত্মতা ও প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।”

Thousands march in Tehran 01

ফুটেজে দেখা গেছে, তেহরানের বিক্ষোভকারীরা ১৩ জুন ইসরাইলি হামলার পর নিহত কমান্ডারদের ছবি বহন করছেন। অনেকেই ইরান, ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা নাড়াচ্ছেন।

একজন বিক্ষোভকারীর ব্যানারে লেখা ছিল: “আমি আমার নেতার জন্য জীবন উৎসর্গ করব”—যা ছিল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আনুগত্যের প্রতীক।

রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ ও দক্ষিণাঞ্চলের শিরাজ শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন