পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ইসলামাবাদজুড়ে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন।
মঙ্গলবার ঝিলামের পিন্দ দাদান খান তহসিলে ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝিলামের ডেপুটি কমিশনার মীর রেজা ওজজেন জানান, ভূমিকম্পে জেলাম জেলার জালালপুর শরিফ এলাকায় একটি বাড়ি ধসে ১৩ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল ছিল জেলাম থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
সূত্র: ডন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


