ছবিতে মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্প

ছবিতে মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্প

মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে মিয়ানমার।

বিজ্ঞাপন

এছাড়াও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসের ঘটনায় নিখোঁজ শ্রমিকের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জন হয়েছে।

Earthquake 1

মিয়ানমারে ভূমিকম্পের পর দেশটির কিছু অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার কাজে ব্যহত হচ্ছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএসএনকে রেড ক্রস এ তথ্য জানিয়েছে।

Earthquake 9

রেড ক্রস সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, মান্দালে, সাগাইন, নেপিডো, বাগো এবং দক্ষিণ শানে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া গেছে।

Earthquake 8

মিয়ানমার রেড ক্রস সোসাইটি জানায়, তারা প্রথম চিকিৎসা সেবা প্রদান করছে এবং মান্দালে একটি দল পাঠিয়েছে।

Earthquake 3

ইন্টারনেট পর্যবেক্ষক নেটব্লকস জানায়, ভূমিকম্পের পর মিয়ানমারে ইন্টারনেট সংযোগে বিপর্যয়ের তথ্য পাওয়া গেছে।

Earthquake 7

এদিকে নেটব্লকসও তাদের এক্স পোস্টে জানায়, বিদ্যুৎ বন্ধ এবং টেলিকম লাইন ভেঙে যাওয়ার কারণে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে।

Earthquake 10

Earthquake 5

Earthquake 4

Earthquake 2

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন