জরিপের তথ্য

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন করেন প্রতি চারজনে একজন মার্কিন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন করেন প্রতি চারজনে একজন মার্কিন

তৃতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই হামলাকে আমেরিকার প্রতি চারজন নাগরিকের মাত্র একজন সমর্থন করেন। রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা যায়, প্রায় অর্ধেক মার্কিন মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অতি-উৎসাহী। এমনকি ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের প্রতি চারজনের একজনও তাই মনে করেন।

বিজ্ঞাপন

জরিপে অংশ নেওয়া ২৭ শতাংশ উত্তরদাতা এই হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। হামলার বিরোধিতা করেছেন ৪৩ শতাংশ উত্তরদাতা। আর ২৯ শতাংশ দ্বিধান্বিত।

এদিকে, আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন