মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য বাণিজ্যের সঙ্গে জড়িত একাধিক সংস্থা, একজন ব্যক্তি এবং একটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে চীনের চিংদাও হাইয়ে অয়েল টার্মিনাল কোং লিমিটেড।
মার্কিন কর্মকর্তাদের মতে, এই কোম্পানি কয়েক কোটি ব্যারেল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে, যার মাধ্যমে তেহরান বিলিয়ন ডলার আয় করার সুযোগ পেয়েছে।
এই পদক্ষেপের সমালোচনা করেছে চীন। যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে বেইজিং।
তিনি বলেন, চীনা কোম্পানি ও অন্যান্য দেশের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা উচিত নয়।
লিউ পেংইউ জোর দিয়ে বলেন, ‘আমরা মার্কিন পক্ষকে নিষেধাজ্ঞার অপব্যবহার বন্ধ করার আহ্বান জানাই। চীনা কোম্পানিগুলোর আইনসম্মত অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করা হবে।’
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানের ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা