সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থিত মার্কিন কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একথা জানিয়েছে। মার্কিন হামলায় ইরানি সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় আইআরজিসি।
এক বিবৃতিতে আইআরজিসি আরো জানায়, ইরান হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। যতদিন পর্যন্ত মার্কিন হামলা অব্যাহত থাকবে, ততদিন এই জলপথ দিয়ে কোনো তেল বা গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে বাহরাইন, কুয়েত ও কাতারে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


