ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু ও দুর্বল’ বললেন ট্রাম্প

ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু ও দুর্বল’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার একটি সাক্ষাৎকারে ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ হিসেবে অভিহিত করেছেন। এসময় তিনি অভিবাসন ও ইউক্রেন বিষয়ক নীতির তীব্র সমালোচনাও করেছেন।

বিজ্ঞাপন

পলিটিকোতে প্রকাশিত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “বেশিরভাগ ইউরোপীয় দেশ পচে যাচ্ছে।” তিনি ইউরোপের অভিবাসন নীতিকে “একটি বিপর্যয়” আখ্যায়িত করেন এবং মন্তব্য করেন, “তারা রাজনৈতিকভাবে সঠিক হতে চায়, আর সেটাই তাদের দুর্বল করে।” এছাড়া তিনি ইউরোপের নেতাদের মধ্যে “কয়েকজন সত্যিকারের বোকাও আছে” বলে উল্লেখ করেছেন।

ইউক্রেন ইস্যুতেও ট্রাম্প ইউরোপের প্রতি আক্রমণ চালান। তিনি যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে ইউরোপীয় উদ্বেগের উল্লেখ করে বলেন, পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে চলে যেতে পারে।

এছাড়া ট্রাম্প ন্যাটো মহাসচিবের মন্তব্যকে হালকাভাবে উল্লেখ করে বলেন, “ন্যাটো আমাকে ড্যাডি বলে ডাকে। তারা কথা বলে কিন্তু কাজ করে না, আর যুদ্ধ কেবল চলতেই থাকে।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্র ও তার দীর্ঘমেয়াদী মিত্রদের মধ্যে ফাটল আরও গভীর করতে পারে। গত সপ্তাহে প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে ইউরোপ নিয়ে যে সমালোচনা করা হয়েছিল, ট্রাম্পের এই সাক্ষাৎকার তা আরও তীব্র করেছে।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন